ব্

শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, কয়েকটি কারখানায় ছুটি

 


গাজীপুর নগরের জিরানী এলাকার একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকদের বিক্ষোভের জেরে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে

গাজীপুর নগরের জিরানী এলাকার একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকেরা বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছেন। আজ রোববার সকাল থেকে আইরিশ ফ্যাশন লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।

পরে আন্দোলনকারী শ্রমিকেরা আশপাশের কারখানার শ্রমিকদের তাঁদের সঙ্গে শামিল হওয়ার জন্য সেসব কারখানার ফটকে গিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।


কারখানার শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারঘোষিত ৯ ভাগ বাৎসরিক বেতন বৃদ্ধিতে বলা আছে, যাঁদের এক বছর পূর্ণ হয়নি, তাঁদের বেতন বৃদ্ধি করা হবে না। কিন্তু জিরানী এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা দাবি করেন, অন্যদের বেতন বৃদ্ধি করা হলে তাঁদেরও করতে হবে। এরপর বেতন বৃদ্ধির দাবিতে আজ সকাল থেকে বিক্ষোভ শুরু করেন তাঁরা। পরে তাঁরা আশপাশের ১৫-১৬টি কারখানার সামনে বিক্ষোভ করে সেসব কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য করেন।

আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক খাইরুল ইসলাম বলেন, ‘আগে যাঁরা চাকরি নিয়েছেন, তাঁরাও শ্রমিক, আমরা নতুন যাঁদের ৭-৮ মাস হয়ে গেছে, তারাও তো শ্রমিক। অন্যদের বেতন বৃদ্ধি করতে হলে আমাদেরও বেতন বৃদ্ধি করতে হবে।’

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারঘোষিত ৯ ভাগ বাৎসরিক বেতন বৃদ্ধিতে বলা আছে, যাঁদের এক বছর পূর্ণ হয়নি, তাঁদের বেতন বৃদ্ধি করা হবে না। কিন্তু জিরানী এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা দাবি করেন, অন্যদের বেতন বৃদ্ধি করা হলে তাঁদেরও করতে হবে। এরপর বেতন বৃদ্ধির দাবিতে আজ সকাল থেকে বিক্ষোভ শুরু করেন তাঁরা। পরে তাঁরা আশপাশের ১৫-১৬টি কারখানার সামনে বিক্ষোভ করে সেসব কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য করেন।

আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক খাইরুল ইসলাম বলেন, ‘আগে যাঁরা চাকরি নিয়েছেন, তাঁরাও শ্রমিক, আমরা নতুন যাঁদের ৭-৮ মাস হয়ে গেছে, তারাও তো শ্রমিক। অন্যদের বেতন বৃদ্ধি করতে হলে আমাদেরও বেতন বৃদ্ধি করতে হবে।’

নির্বাচন তো হতেই হবে, তবে তা সংস্কারের পর: সারোয়ার তুষার

 


নরসিংদীতে ছোটকাগজ ‘চিন্তাস্বর’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সারোয়ার তুষার। শনিবার বিকেলে নরসিংদী সরকারি কলেজ মিলনায়তনেছবি: প্রথম আলো

বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ‘“আপনারা সংস্কার করবেন কেন, নির্বাচন দিন, আমরা এসে সংস্কার করব” যাঁরা এ কথা বলেন, আমরা তাঁদের কেন বিশ্বাস করব? আপনারা আমাদের বিশ্বাস ভঙ্গ করেছেন। শুধু নির্বাচনের জন্য জনগণ রক্ত দেয়নি। নির্বাচন তো হতেই হবে, তবে তা সংস্কার হওয়ার পর।’

নরসিংদীতে নতুন ছোটকাগজ ‘চিন্তাস্বর’-এর ‘দেয়ালের সংবিধান’ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথির বক্তব্যে সারোয়ার তুষার এসব কথা বলেন। আজ শনিবার বিকেল চারটায় নরসিংদী সরকারি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জুলাই অভ্যুত্থানে শহীদ চারজনের পরিবারেরসদস্য, আন্দোলনের স্থানীয় সমন্বয়ক, শহরের দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকা শিক্ষার্থীসহ শতাধিক তরুণ-যুবক অনুষ্ঠানে অংশ নেন।


সারোয়ার তুষার বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাহাত্তরের সংবিধান বাতিল হয়ে গেছে। সংবিধানের অর্থ হচ্ছে, জনগণের সামষ্টিক ইচ্ছার বাস্তবায়ন। যখন সংবিধান জনগণের সামষ্টিক ইচ্ছার বিরুদ্ধে দাঁড়ায়, তখন ওই সংবিধান নিজেই নিজেকে বাতিল করে দেয়। গত ১৫ বছরে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে দেশের জনগণ যখন ভুক্তভোগী ছিল, এই সংবিধান তখন কোনো নিরাপত্তা দেয়নি।

ছাত্র-জনতার আন্দোলনে নরসিংদী শহরের দেয়ালে দেয়ালে আঁকা গ্রাফিতিগুলো বাছাইয়ের পর ‘দেয়ালের সংবিধান’ নামে সংখ্যাটি প্রকাশিত হয়েছে। মোড়ক উন্মোচন করেন সারোয়ার তুষার, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার ও চার শহীদ পরিবারের সদস্যরা। পত্রিকাটির চার সম্পাদক হলেন বালাক রাসেল, মমিন আফ্রাদ, রুদ্র রাজিব ও মাইনুল রহমান খান।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় তুষারঝড় আঘাত হানতে পারে

 



ঝড়ের প্রভাবে প্লেইনস অঞ্চলে ভারী তুষারপাত থেকে শুরু করে আরও দক্ষিণের অঞ্চলের সড়কগুলো বরফে ঢেকে যাওয়ার মতো বিভিন্ন ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছেছবি: এএফপি ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্লেইনস থেকে ইস্ট কোস্ট অঞ্চলের লাখ লাখ মানুষ তুষারঝড়, তুষারসহ বৃষ্টি ও ভারী তুষারপাতের ঝুঁকিতে আছে। আগামীকাল সোমবার এসব অঞ্চলে শীতকালীন ঝড় আঘাত হানতে পারে। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ এ পূর্বাভাস দিয়েছে।

শীতকালীন ঝড়কে সামনে রেখে কেন্টাকি ও ভার্জিনিয়ার গভর্নররা অঙ্গরাজ্য দুটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

তবে এ ঝড়ের প্রভাবে প্লেইনস অঞ্চলে ভারী তুষারপাত থেকে শুরু করে আরও দক্ষিণের অঞ্চলের সড়কগুলো বরফে ঢেকে যাওয়ার মতো বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা জানিয়েছেন রিচ বান।

আবহাওয়াবিদ রিচ বান বলেছেন, যুক্তরাষ্ট্রের ছয় কোটির বেশি মানুষকে শীতকালীন এই আবহাওয়া–সতর্কতার আওতায় রাখা হয়েছে। তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।

নেব্রাস্কা ও কানসাস থেকে ওহাইও, ইন্ডিয়ানা, দক্ষিণ-পশ্চিম পেনসিলভানিয়া ও উত্তর-পশ্চিম ভার্জিনিয়া হয়ে পূর্ব দিকে বিশাল এলাকাজুড়ে ১ ইঞ্চি (২ দশমিক ৫৪ সেমি) থেকে ১ ফুট (৩০ সেমি) পর্যন্ত তুষার জমতে পারে। বরফ জমে বিদ্যুতের সঞ্চালন লাইনগুলোয় ব্যাঘাত ঘটতে পারে এবং এতে অনেক জায়গায় বিদ্যুৎ–বিভ্রাট হতে পারে।আবহাওয়াবিদ বান বলেছেন, আজ দক্ষিণাঞ্চলীয় মিজৌরি, কেন্টাকি ও টেনেসিতে তুষারসহ বৃষ্টি ও তুষারপাত হতে পারে। এতে রাস্তাগুলোয় চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে এবং বিদ্যুতের লাইনগুলোয় বিঘ্ন ঘটতে পারে। কিছু কিছু এলাকায় গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে বলেও উল্লেখ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে কর্মকর্তারা বলেন, বরফের আস্তরণ পড়ায় গতকাল বিকেলে মিজৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটি আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ছিল।

আবহাওয়াবিদ বান বলেছেন, সোমবার রাত নাগাদ ঝড়টি ইস্ট কোস্ট অতিক্রম করে আটলান্টিকমহাসাগরের দিকে যেতে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় এলাকার দুই-তৃতীয়াংশ এলাকাজুড়ে হিম বাতাস বয়ে যেতে পারে।

এই ব্লগটি সন্ধান করুন

Blogger দ্বারা পরিচালিত.

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, কয়েকটি কারখানায় ছুটি

  গাজীপুর নগরের জিরানী এলাকার একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকদের বিক্ষোভের জেরে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে গাজীপুর নগরের...